বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।বুধবার

2026-11-18T12:03:58+00:00
2026-11-18T12:03:58+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম 
সচিবালয়ে প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেন। ছবি : সংগৃহীত
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেন। 


গত বছর এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ প্রমুখ।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বড়দিন  ৩ কোটি টাকা  অনুদান  চেক হস্তান্তর  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: