রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার

2026-11-18T10:12:29+00:00
2026-11-18T10:29:34+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:১২ এএম  আপডেট: ১৮.১১.২০২৬ ১০:২৯ এএম
মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে এখনো ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

তিনি আরও জানান, তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বাড়িধারার ২টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রাজধানী  মহাখালী  সাততলা বস্তি  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: