দেড় ঘণ্টা পর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রায় দেড় ঘণ্টা পর রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ

2026-11-18T12:34:28+00:00
2026-11-18T12:34:28+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
দেড় ঘণ্টা পর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম 
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ছবি : জাহেদুল ইসলাম আরিফ
প্রায় দেড় ঘণ্টা পর রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মী। ছবি : জাহেদুল ইসলাম আরিফ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মী। ছবি : জাহেদুল ইসলাম আরিফ


বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে ১১টা ১৫ মিনিটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

তিনি জানান, ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে।

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মীদের সঙ্গে কাজ করছেন স্থানীয়রা। ছবি : জাহেদুল ইসলাম আরিফ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মীদের সঙ্গে কাজ করছেন স্থানীয়রা। ছবি : জাহেদুল ইসলাম আরিফ


আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মহাখালী  সাততলা বস্তি  আগুন নিয়ন্ত্রণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: