নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলেসহ গ্রেফতার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা জোগাড় করতে মায়ের গলার এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে

2026-11-18T16:04:27+00:00
2026-11-18T16:06:54+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলেসহ গ্রেফতার ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ৪:০৬ পিএম
মাকে হত্যার অভিযোগে গ্রেফতার আশরাফুল ইসলাম । ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা জোগাড় করতে মায়ের গলার এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আশরাফুল ইসলামের (২২) বিরুদ্ধে। এ ঘটনায় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আশরাফুলের বন্ধু ও প্রতিবেশী রহিম উদ্দিন এবং চোরাই স্বর্ণ কেনার অভিযোগে আব্দুল জলিল নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতেই তাদের গ্রেফতার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এর আগে, রাত ১০টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে মতিফুল নেছা নামের ওই বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা জোগাড় করতে আশরাফুল তার মায়ের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে আশরাফুল ও তার বন্ধু রহিম উদ্দিন মিলে বৃদ্ধার গলার এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নেন। এ সময় তাকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে বাড়িতে রেখে দেন বলে অভিযোগ রয়েছে।

পরে, ওই স্বর্ণের মালা উপজেলার মৈত্র বড়হর গ্রামের আব্দুল জলিলের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন তারা। এ ঘটনায় স্বর্ণ কেনার অভিযোগে আব্দুল জলিলকেও গ্রেফতার করেছে পুলিশ।


এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নিতেই মূলত আশরাফুল তার মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে রহিম উদ্দিন এবং স্বর্ণ কেনার অভিযোগে আব্দুল জলিলসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার টাকা জোগাড় করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/এসকে
  বিষয়:   নেশার টাকা  না পেয়ে  মাকে হত্যা  ছেলেসহ গ্রেপ্তার ৩  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: