ফ্লাইওভারের পিলারের সুড়ঙ্গে মিলল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পিলারের সুড়ঙ্গ থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৩০ বছর।মঙ্গলবার

2026-11-18T14:30:13+00:00
2026-11-18T14:30:13+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফ্লাইওভারের পিলারের সুড়ঙ্গে মিলল নারীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৩০ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পিলারের সুড়ঙ্গ থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৩০ বছর।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মরদহটি উদ্ধার করে শাহাজাহানপুর থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।


শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এস,এম রাশেদুল ইসলাম বলেন, ওই নারী ভবঘুরে ও ভাসমান প্রকৃতির। ফ্লাইওভারের মৌচাক মোড়ের পিলারের ভিমের সুড়ঙ্গের ভেতর ঘুমাত সে। মরদেহটি পচে ফুলে গেছে। এছাড়া পোকা ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই সে মারা গেছে। 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ফ্লাইওভার  পিলার  সুড়ঙ্গ  নারীর মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: