ময়মনসিংহে সুরুজ হত্যা মামলায় ৮ জনের নামে মামলা

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ নগরীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান (জামান) হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালী মডেল

2026-11-18T17:00:06+00:00
2026-11-18T17:00:30+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে সুরুজ হত্যা মামলায় ৮ জনের নামে মামলা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম 
নিহত স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান। ছবি : পরিবারের সৌজন্যে
ময়মনসিংহ নগরীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান (জামান) হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিহতের বড় ভাই মো. নোমান কাউসার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ‍্যে এজাহারভুক্ত আসামিরা হলেন—মো. বুলবুল, রোমান, মো. জাহাঙ্গীর, নাঈম, সজল, সাইফুল ড্রাইভার, বাবুল ও রোকসানা। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রোববার সন্ধ্যা অনুমান ৭টার দিকে ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা  মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় বাজার করে নিজ শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে প্রতিপক্ষের লোকজন সুরুজ্জামানের পথরোধ করে।

পূর্ববিরোধের জেরে আসামিরা পরিকল্পিতভাবে তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ওইদিন রাতেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে গভীর রাতে সম্পৃক্ত সন্দেহে মেহেদী হাসান নামের এক ছাত্রলীগ নেতা গণপিটুনির শিকার হয়। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেহেদী।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   ময়মনসিংহ  নগরী  বালু ব্যবসা  আধিপত্য বিস্তার  পূর্ববিরোধ  স্বেচ্ছাসেবক দল  নেতা  হত্যাকাণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: