কোটালীপাড়ায় কার্যালয় খুলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের বিক্ষোভ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা। কার্যালয় খোলার পর সেখানে

2026-11-18T19:12:32+00:00
2026-11-18T19:23:20+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
কোটালীপাড়ায় কার্যালয় খুলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের বিক্ষোভ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ৭:২৩ পিএম
কোটালীপাড়ায় কার্যালয় খুলে আ. লীগের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : সময়ের আলো
প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা। কার্যালয় খোলার পর সেখানে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসে উপজেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয় খুলে ভেতরে প্রবেশ করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহিদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, প্রচার সম্পাদক হান্নান শেখ, সদস্য ফরমান মুন্সি, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল রাজ্জাক খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

সময়ের আলো/আতা
  বিষয়:   গোপালগঞ্জ  কোটালীপাড়া  আওয়ামী লীগ  নেতাকর্মী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: