সান্তাহার প্রেসক্লাবকে আওয়ামী দোসরমুক্ত চেয়ে তালা ঝুলিয়ে দিল বিএনপি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘির সান্তাহার প্রেসক্লাব থেকে আওয়ামী লীগের কতিপয় দোসর সাংবাদিকদের বিতারিত করতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তালা ঝুলিয়ে

2026-11-18T19:04:21+00:00
2026-11-18T19:05:25+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
সান্তাহার প্রেসক্লাবকে আওয়ামী দোসরমুক্ত চেয়ে তালা ঝুলিয়ে দিল বিএনপি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ৭:০৫ পিএম
সান্তাহার প্রেসক্লাবকে আওয়ামী দোসরমুক্ত চেয়ে তালা ঝুলিয়ে দিল বিএনপি। ছবি : সময়ের আলো
বগুড়ার আদমদীঘির সান্তাহার প্রেসক্লাব থেকে আওয়ামী লীগের কতিপয় দোসর সাংবাদিকদের বিতারিত করতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তালা ঝুলিয়ে দিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে প্রেসক্লাব কার্যালয়ের মূল ফটকে বিক্ষুব্ধ এসব নেতারা তালা ঝুলিয়ে দিয়ে মিছিল করেন। এসময় তারা ওই সব সাংবাদিকদের উদ্দেশ্য করে ‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান’ স্লোগানও দেন। 

সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ বলেন, ‘প্রেসক্লাবের বর্তমান কমিটির কয়েকজন সাংবাদিক আওয়ামী দোসর। এজন্য তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের কর্মকাণ্ডকে বিতর্কিত করতে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তাছাড়া, কতিপয় এসব দোসর সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন না করে আমাদের দলীয় লোকজনের নাম ভাঙিয়ে কর্মকাণ্ড পরিচালনার কারণে বিএনপি সরকারও বিতর্কিত হচ্ছে।’


বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, ‘ওই সাংবাদিক সংগঠনের আড়ালে কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার সবার রয়েছে, তবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকতে হবে। তা না হলে প্রেসক্লাবে শুধু তালা দেওয়ায় শেষ নয়; আরও কঠিন থেকে কঠিনতম সীদ্ধান্ত নেওয়া হবে। তবুও ওই প্রেসক্লাব থেকে আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত করা হবে।’

এ বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের ফোন বন্ধ পাওয়া গেছে এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ফোন রিসিভ করেননি। 

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, ‘শুনেছি বুধবার সন্ধ্যায় তাদের বিতর্কিত কর্মকান্ডের জন্য একটি বিক্ষোভ মিছিল করবে স্থানিয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। তবে, আমরাও চাই প্রেসক্লাবটি আওয়ামী দোসরমুক্ত থাকুক।’

সময়ের আলো/মহু
  বিষয়:   সান্তাহার  প্রেসক্লাব  আওয়ামী লীগ  বিএনপি  বগুড়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: