প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম
সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চু। ছবি : সংগৃহীতচট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর এনায়েত বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৮ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, সলিম উল্লাহ বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি নগরের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার কয়েকটিতে তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সলিম উল্লাহ বাচ্চু। তিনি ছাড়াও আওয়ামী লীগের বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলর এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
সময়ের আলো/এসএকে