উখিয়ায় হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সাবজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ১২ নম্বর ক্যাম্পে এসআরবি-১৫ ঝটিকা অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার মোঃ আয়াজ (২৯) কে

2026-11-18T18:58:11+00:00
2026-11-18T18:59:14+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ায় হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার গ্রেফতার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ৬:৫৯ পিএম
আরসা কমান্ডার মোঃ আয়াজ। ছবি : সময়ের আলো
কক্সাবজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ১২ নম্বর ক্যাম্পে এসআরবি-১৫ ঝটিকা অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার মোঃ আয়াজ (২৯) কে গ্রেফতার করেছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১২ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন,বালুখালী ১২ নম্বর ক্যাম্পের ৭/জি-ব্লকের ইউনুসের ছেলে।


এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এসআরবি-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত আসামি উখিয়া থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসমিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/মহু 
  বিষয়:   উখিয়া  আরসা কমান্ডার  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: