অবরুদ্ধ টুঙ্গিপাড়া, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের বিক্ষোভ অব্যাহত

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে শুরু

2026-11-18T19:29:07+00:00
2026-11-18T19:29:07+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
অবরুদ্ধ টুঙ্গিপাড়া, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের বিক্ষোভ অব্যাহত
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম 
অবরুদ্ধ টুঙ্গিপাড়া। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে শুরু হওয়া বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে টুঙ্গিপাড়া বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে টুঙ্গিপাড়ায় আকস্মিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে এমন দাবি তুলে প্রতিবাদ এবং ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। পরে আটকদের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। এ সময় থানায় আটক ব্যক্তিদের জোর করে ছাড়িয়ে নেওয়া এবং থানা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত টুঙ্গিপাড়ার সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত রয়েছে। বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়ায় প্রবেশের চারপাশের সব সড়ক অবরোধ করে রাখায় এলাকাটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, নীলফা বাজার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। একই সঙ্গে বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে, গত ১৭ নভেম্বর রাত থেকেই গোপালগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনে প্রশাসনের বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে। রাত থেকে আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দফায় দফায় আসা-যাওয়া করতে দেখা যায়।

এসব ঘটনায় পুরো এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তবে টুঙ্গিপাড়ার চলমান পরিস্থিতি, থানা ঘেরাও, অগ্নিকাণ্ড এবং সড়ক অবরোধের বিষয়ে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   গোপালগঞ্জ  টুঙ্গিপাড়া  আওয়ামী লীগ  নেতাকর্মী  বিক্ষোভ  কর্মসূচি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: