টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতার পদত্যাগ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা পদত্যাগ করেছেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার পাটগাতী এলাকায় আসলাম ফকিরের বাড়ির

2026-11-18T21:20:44+00:00
2026-11-18T21:20:44+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতার পদত্যাগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম 
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা পদত্যাগ করেছেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার পাটগাতী এলাকায় আসলাম ফকিরের বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির ও সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুমান ফকির।

সংবাদ সম্মেলনে আসলাম ফকির বলেন, টুঙ্গিপাড়ায় চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে স্বাভাবিকভাবে রাজনীতি করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ফায়েকুজ্জামান ফকির জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন। এ সিদ্ধান্তের পেছনে কোনো ধরনের ভয়ভীতি নেই। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভবিষ্যতে তিনি আর কোনো দলের রাজনীতিতে যুক্ত হতে চান না।


এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতার মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতার পদত্যাগের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   টুঙ্গিপাড়া  বিএনপি  নেতা  পদত্যাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: