পিরোজপুরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

পিরোজপুর সংবাদদাতা

সারাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত

2026-11-20T03:03:59+00:00
2026-11-20T03:03:59+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
পিরোজপুর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:০৩ এএম 
পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা । ছবি : সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সেটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয়ের পাশে অবস্থিত আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আদালতের ফটকে দায়িত্ব পালন করছিলেন এক পুলিশ সদস্য। হঠাৎ দূর থেকে তার সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ সেটি উদ্ধার করে।

ককটেল বিস্ফোরণের শব্দে আদালত চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। কারা এবং কোথা থেকে ককটেল দুটি নিক্ষেপ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত চত্বরের সামনের সড়ক থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে।

প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   পিরোজপুর  আদালত চত্বর  ককটেল বিস্ফোরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: