বেড়ায় আ.লীগের থানা ঘেরাও, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে বিএনপি ও

2026-11-19T23:37:38+00:00
2026-11-19T23:55:06+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বেড়ায় আ.লীগের থানা ঘেরাও, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ১১:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া করলে আওয়ামী লীগের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা বেড়া থানা ঘেরাও করেন। এ সময় ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। একপর্যায়ে থানায় ভাঙচুরেরও চেষ্টা করা হয়।

খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এতে আওয়ামী লীগের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এর কিছুক্ষণ পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ি ও বাড়ির পাশের কয়েকটি খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে জানা গেছে। তবে কারা এ অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।


বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।’

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, ‘আমরা বাইরে ছিলাম। এখানে পাড়ায় পাড়ায় ব্যাপক মারামারি হচ্ছে। খুবই ব্যস্ত আছি। থানা ঘেরাওয়ের এমন কোনো ঘটনা জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।’

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সাবেক ডেপুটি স্পিকার  শামসুল হক টুকু  বাড়িতে আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: