হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল আরও একজনের

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম (১৭) নামে আরও

2026-11-19T23:30:17+00:00
2026-11-19T23:30:17+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল আরও একজনের
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম 
সিয়াম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম (১৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে আপন দুই ভাই ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮) মারা যান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। তিনি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব মেখল এলাকার মৌলভী আবদুল হামিদ বাড়ির প্রবাসী শফিউল আজমের ছেলে।

এর আগে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। তিনি ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে। কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন তিনি। তার দুই সন্তান রয়েছে।

অন্যদিকে, তুষারের ভাই ইরাতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে অপর মোটরসাইকেলের আহত দুই আরোহী ফাহিম ও সিয়ামকেও সেখানে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই ইরাতের মৃত্যু হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিয়াম।


দুর্ঘটনায় আহত অপর একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম এবং মেখল ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. সবুজ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার রাত ৮টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হাটহাজারী  চট্টগ্রাম  সড়ক দুর্ঘটনা  মোটরসাইকেল সংঘর্ষ  নিহত  চমেক হাসপাতাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: