সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ. লীগের ১৭ নেতাকর্মীর নামে মামলা

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারবিরোধী স্লোগান ও মিছিল এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের

2026-11-20T06:06:45+00:00
2026-11-20T06:07:24+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ. লীগের ১৭ নেতাকর্মীর নামে মামলা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:০৬ এএম  আপডেট: ২০.১১.২০২৬ ৬:০৭ এএম
সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ. লীগের ১৭ নেতাকর্মীর নামে মামলা । ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারবিরোধী স্লোগান ও মিছিল এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাওসার সবুজ বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় মৌচাক ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি স্টার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন একদল ব্যক্তি।

মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা (৪০), সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন (৩৫), থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শান্ত এবং ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সালাহ উদ্দিন। এ ছাড়া থানা আওয়ামী লীগের সভাপতির দুই ছেলেসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, ঘটনার সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল সানারপাড় পিডিকে পাম্পের সামনে রাতের দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মৌচাক ইউটার্ন এলাকায় জড়ো হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন।

পরে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে মহাসড়কের পাশে থাকা ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২ নম্বরের বাসটিতে আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   সিদ্ধিরগঞ্জ  বাসে আগুন  আওয়ামী লীগ  ১৭ নেতাকর্মী  নামে মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: