সমবায় ভূমি দখল ও ‘ভুয়া স্কুলের’ সাইনবোর্ডে চাঁদাবাজির অভিযোগ

​রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় সরকারি নিয়মনীতি ও শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়াই সমবায় বিভাগের জমি দখলের উদ্দেশ্যে সাইনবোর্ডসর্বস্ব একটি বিদ্যালয় চালুর অভিযোগ

2026-11-19T10:56:16+00:00
2026-11-19T10:56:16+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
সমবায় ভূমি দখল ও ‘ভুয়া স্কুলের’ সাইনবোর্ডে চাঁদাবাজির অভিযোগ
​রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম 
ডাক্তার মাহবুবুর রহমান উচ্চ বিদ্যালয়। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় সরকারি নিয়মনীতি ও শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়াই সমবায় বিভাগের জমি দখলের উদ্দেশ্যে সাইনবোর্ডসর্বস্ব একটি বিদ্যালয় চালুর অভিযোগ উঠেছে। মো. মাহবুবুর রহমান টিপু নামের এক ব্যক্তি নিজের প্রভাব খাটাতে ‘ডাক্তার মাহবুবুর রহমান উচ্চ বিদ্যালয়’ নামে এই নামসর্বস্ব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর আলেকজান্ডার বাজারের কাছে সমবায় মন্ত্রণালয়ের সরকারি জায়গা দখলের কৌশল হিসেবে মাহবুব নিজের নামে স্কুলের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। বাস্তবে প্রতিষ্ঠানটির কোনো ছাত্রছাত্রী, পাঠদানের অনুমতি, শিক্ষক নিয়োগ কিংবা উপযুক্ত অবকাঠামো নেই। এমনকি মাঝেমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বরাদ্দকৃত সরকারি বই নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে দেওয়ারও গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এই ভুঁইফোঁড় প্রতিষ্ঠানের কারণে বিপাকে পড়েছেন সাধারণ অভিভাবকেরাও। বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) না মেলায় এক শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার বাবা মো. রাসেল। সব পাওনা মিটিয়ে দেওয়ার পরও প্রধান শিক্ষক ছয় হাজার টাকা চাঁদা দাবি করে ছাড়পত্র আটকে রেখেছেন বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে মো. মাহবুবুর রহমান টিপু বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এলাকার একটি কুচক্রী মহল সুনাম ক্ষুণ্ন করতে এসব মিথ্যা প্রচার চালাচ্ছে।

এ বিষয়ে রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ওই বিদ্যালয়কে কোনো ধরনের অনুমোদন দেওয়া হয়নি। সাইনবোর্ড ঝুলিয়ে অনিয়ম এবং ছাড়পত্রের বিনিময়ে টাকা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   লক্ষ্মীপুর  রামগতি  পৌরসভা  সরকারি  শিক্ষা বোর্ড  অনুমোদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: