বরিশালে স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী থেকে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত

2026-11-20T16:55:22+00:00
2026-11-20T16:55:22+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম 
কামাল হোসেন ও তরিকুল ইসলাম হিরণ। ছবি : সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী থেকে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের নিজ বাড়ি থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেফতার করেছে। বরিশাল বিমানবন্দর থানায় দায়ের করা নাশকতার অভিযোগ সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, ১৯ নভেম্বর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এ ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় কামাল হোসেনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


অন্যদিকে মুলাদী থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরণকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরডিক্রী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার তরিকুল ইসলাম হিরণ (৪২) চরডিক্রী গ্রামের মৃত সুলতান আহমেদ আকনের ছেলে। তার বিরুদ্ধে গাছুয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে বিএনপির একটি জনসভার মঞ্চ ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইন ও পুরোনো মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তরিকুল ইসলাম হিরনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   বরিশাল  স্বেচ্ছাসেবকলীগ  নেতা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: