কোটালিপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলার কান্দি ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি আবুল কালাম শেখ পদত্যাগ করেছেন। শুক্রবার (২০ নভেম্বর) ইউনিয়নের নিজ বাড়িতে বসে

2026-11-20T18:00:00+00:00
2026-11-20T18:00:00+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
কোটালিপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:০০ পিএম 
আবুল কালাম শেখ। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলার কান্দি ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি আবুল কালাম শেখ পদত্যাগ করেছেন। শুক্রবার (২০ নভেম্বর) ইউনিয়নের নিজ বাড়িতে বসে এক সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

আবুল কালাম বলেন, আমাকে এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কান্দি ইউনিয়নের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। আমি তিন মাস আগে আমার দায়িত্বশীলদের বলেছি, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। এটা কান্দি ইউনিয়নের মানুষ জানেন না। তাই আমি মিডিয়ার সামনে এসেছি। ফলে এই মুহূর্ত থেকে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। 


তিনি আরও বলেন, আমি কোনো চাপ বা ভয়ভীতিতে পদত্যাগ করছি না। কেউ চাপ দেয়নি। আর চাপ দেওয়ার সম্ভাবনাও নেই। নিজ দায়িত্ব থেকেই সরে দাঁড়ালাম। এই দায়িত্বের জন্য যে লেখাপড়া কার্যক্রমে যাওয়া, সিলেবাস পড়া ও সময় দিতে না পারা তাই আমি পদত্যাগ করলাম।

সময়ের আলো/জোই
  বিষয়:   গোপালগঞ্জ  কোটালিপাড়া  জামায়াত নেতা  পদত্যাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: