ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি মোড়ে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইমাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের

2026-11-20T17:54:06+00:00
2026-11-20T17:54:06+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম 
উকিলবাড়ি মোড়ে বাস উল্টে পড়ে ফিশারিতে। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি মোড়ে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইমাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ফিশারিতে উল্টে পড়ে। এ ঘটনায় বাসটির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকাগামী হালুয়াঘাটের ইমাম পরিবহনটি উকিলবাড়ি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা শালবন পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে ইমাম পরিবহনের বাসটি সড়কের পাশের ফিশারিতে উল্টে পড়ে যায়।


ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ত্রিশাল  দুই বাসের সংঘর্ষ  ফিশারি  ইমাম পরিবহন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: