গফরগাঁওয়ে ঝরল যুবকের প্রাণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিম সরকার (২০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও

2026-11-20T18:24:55+00:00
2026-11-20T18:24:55+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে ঝরল যুবকের প্রাণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম 
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিম সরকার (২০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে গফরগাঁও-ভালুকা সড়কের পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিম সরকার উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভালুকাগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আজিম সরকার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় প্রাইভেটকারের চালকসহ ৪ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত রিফাত ফরাজিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।


গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সময়ের আলো/এনএন
  বিষয়:   গফরগাঁও  যুবক  ঝরল  ময়মনসিংহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: