বরিশালে আওয়ামী লীগ নেতার বাড়ির পাশে দুই ককটেল বিস্ফোরণ

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাড়ির পাশে

2026-11-20T18:38:31+00:00
2026-11-20T18:38:31+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে আওয়ামী লীগ নেতার বাড়ির পাশে দুই ককটেল বিস্ফোরণ
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম 
গৌরনদীতে আওয়ামী লীগ নেতার বাড়ির পাশে ককটেল বিস্ফোরণ। ছবি : সময়ের আলো
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাড়ির পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তার পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে সৈকত গুহ পিকলুর স্ত্রী বিপাশা গুহ জানান, রাজনৈতিক কারণে তার স্বামী বাড়িতে নেই। তার দেবরও একটি মামলায় কারাগারে রয়েছেন। বাড়িতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ও পরিবারের শিশুসহ অন্য সদস্যরা থাকেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে প্রায় ৩০০ ফুট দূরে অজ্ঞাত ব্যক্তিরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পরিবারের ছোট-বড় সবাই আতঙ্কিত হয়ে পড়েন।


গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বরিশাল  গৌরনদী  ককটেল বিস্ফোরণ  আওয়ামী লীগ  সৈকত গুহ পিকলু  বিপাশা গুহ  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: