দুমকিতে গাঁজাসহ ছাত্রদল নেতা পুলিশের হাতে আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন ওরফে সুমন মোল্লা সহ ৪ জনকে আটক করা

2026-11-20T18:29:32+00:00
2026-11-20T18:29:32+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
দুমকিতে গাঁজাসহ ছাত্রদল নেতা পুলিশের হাতে আটক
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম 
ছবি : সময়ের আলো
পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন ওরফে সুমন মোল্লা সহ  ৪ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর মুসল্লির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে ইমরান হোসেনের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক অন্য তিনজন হলেন, রায়হান মৃধা (২৬), মো. কুদ্দুস খান ওরফে সোহেল এবং হৃদয় মাঝি (২১)।


দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা হয়েছে।

এদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার জানান, কমিটি ঘোষণার পর ইমরান মৌখিকভাবে উপজেলা ছাত্রদলকে পদত্যাগের কথা জানিয়েছিলেন। তবে এ বিষয়ে তিনি কোনো লিখিত আবেদন পাননি।

তিনি এখনো ছাত্রদলের পদে রয়েছেন কি না, সে বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   দুমকি  গাঁজা  ছাত্রদল নেতা পুলিশ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: