পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের দুই নেতাকর্মীসহ চারজন

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে

2026-11-20T19:00:18+00:00
2026-11-20T19:00:18+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের দুই নেতাকর্মীসহ চারজন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:০০ পিএম 
গ্রেফতার চারজন। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগের দুই নেতাকর্মী বলে জানিয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইমের দিকনির্দেশনায় আটোয়ারী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দুজনের মধ্যে একজন আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এক কিশোর। তিনি উপজেলার ত্রিশুলিয়া গ্রামের রাজ্জাকুল ইসলামের ছেলে।

অপরজন আনোয়ার হোসেন রানা (৩২)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাকোড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি ওই ইউনিয়নের গড়পাড়া গ্রামে। তিনি ইউসুফ আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতার ওই দুজন আটোয়ারী থানায় গত ২৯ জুন ২০২৬ তারিখে দায়ের করা ১৭ নম্বর মামলার আসামি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১০, ১২, ৮, ৯ (৩), ১১ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে।

এদিকে, পৃথক অভিযানে তিনটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. হায়দার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আটোয়ারী উপজেলার বাসিন্দা এবং মো. রহিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে সিআর ৩৬/২৫ (এ), সিআর ২৫০/২৬ (এ) ও সিআর ১৬৪/২৬ (এ) নম্বরের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।


অন্যদিকে, এনজিআর ২৬/২৬ (ডি) নম্বরের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত শরিফুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বোধগাঁও (গোলচত্বর) এলাকার মৃত জামাল সাধুর ছেলে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পঞ্চগড়  সন্ত্রাসবিরোধী মামলা  ছাত্রলীগ  নেতাকর্মী  চারজন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: