ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনা ইসরায়েলের জন্য বড় ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় ফিরছেন—এমন ঘোষণাকে ইসরায়েলের কৌশলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক আকিভা

2026-03-23T19:51:04+00:00
2026-03-23T19:51:04+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি বিশ্লেষক
ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনা ইসরায়েলের জন্য বড় ধাক্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৭:৫১ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : বিবিসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় ফিরছেন—এমন ঘোষণাকে ইসরায়েলের কৌশলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক আকিভা এলদার বলেছেন, ইসরায়েল সরকার চায় উত্তেজনা বাড়ুক এবং শেষ পর্যন্ত ইরানে শাসন পরিবর্তন হোক।

তিনি বলেন, ট্রাম্প যদি আলোচনায় ফিরে যান, তাহলে ইসরায়েলের পক্ষে ইরানের পারমাণবিক হুমকি সরিয়ে দেওয়া কঠিন হয়ে পড়বে। কারণ এই বিষয়টিই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক ইস্যু।

তবে এলদার মনে করেন, নেতানিয়াহু সরাসরি ট্রাম্পের বিরোধিতা করবেন না, কারণ যুক্তরাষ্ট্রের এই নেতার প্রতি ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ দলের সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা রয়েছে।


তিনি আরও বলেন, যদি ইরানের সঙ্গে যুদ্ধ থেমে যায়, তাহলে ইসরায়েল তার মনোযোগ লেবাননের দিকে ঘুরিয়ে নিতে পারে, বিশেষ করে হিজবুল্লাহকে মোকাবেলা করার জন্য। এর মাধ্যমে সরকার একটি ‘বিজয়ের’ বার্তা দিতে চাইবে। 

এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা চলার কারণে তিনি দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছেন। তবে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই আলোচনার বিষয়ে কিছু বলা হয়নি।


/ইউএমএইচ

  বিষয়:   ইসরায়েল  ইরান  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: