রাফীর সঙ্গে সম্পর্কের বিষয় খোলাসা করলেন তমা মির্জা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউডে নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান থেকে বিদেশ ভ্রমণ—সবখানেই

2026-03-23T19:56:24+00:00
2026-03-23T19:58:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
রাফীর সঙ্গে সম্পর্কের বিষয় খোলাসা করলেন তমা মির্জা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম  আপডেট: ২৩.০৩.২০২৬ ৭:৫৮ পিএম
নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জা। সংগৃহীত ছবি
ঢালিউডে নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান থেকে বিদেশ ভ্রমণ—সবখানেই তাদের একসঙ্গে দেখা যাওয়ায় অনেকেই মনে করতেন, তাদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছু।

সম্প্রতি এক অনুষ্ঠানে তমা মির্জাকে সরাসরি প্রশ্ন করা হয়, রাফীর সঙ্গে তার সম্পর্ক এখনো আছে কি না। প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও পরে তিনি স্পষ্টভাবে জানান, না। 

এই উত্তরে ভক্তদের অনেকেই অবাক হয়েছেন, কারণ এতদিন ধরে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছিল।


তবে বন্ধুত্বের বিষয়ে তমা কিছুটা ভিন্ন ইঙ্গিত দেন। তিনি বলেন, সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি, তবে আগের মতো আর নিয়মিত যোগাযোগ হয় না। এতে বোঝা যাচ্ছে, তাদের সম্পর্কের আগের উষ্ণতা এখন অনেকটাই কমে গেছে। 



/ইউএমএইচ



  বিষয়:   তমা মির্জা  রাফী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: