ঈদের দিন বিয়ের খবর দিলেন নীলাঞ্জনা নীলা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঈদের দিনে নতুন জীবনের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। তিনি গত ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে এ সুখবর

2026-03-22T11:09:27+00:00
2026-03-22T11:10:49+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
ঈদের দিন বিয়ের খবর দিলেন নীলাঞ্জনা নীলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১১:০৯ এএম  আপডেট: ২২.০৩.২০২৬ ১১:১০ এএম
সংগৃহীত ছবি
ঈদের দিনে নতুন জীবনের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। তিনি গত ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে এ সুখবর শনিবার (২১ মার্চ) প্রকাশ করেন লাক্স সুপারস্টার।

তার জীব সঙ্গীর নাম কাউসার মাহমুদ সায়ান।

এ প্রসঙ্গে নীলা বলেন, দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে।এই নতুন পথচলার জন্য সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন এই অভিনেত্রী।


২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নীলা। সে আসরে তিনি দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এরপর নাটকে কাজ শুরু করেন।

বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন তিনি। এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে দুই পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

সময়ের আলো/জোই



Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: