ইসরায়েল ইস্যু থাকায় ভারতে আটকে দেওয়া হলো অস্কার মনোনীত সিনেমা। সিনেমাটির নাম ‘দ্য ভয়েস অফ হিন্দ রাজাব’। এটি ২০২৪ সালে গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ৫ বছর বয়সী এক বালিকার জীবনকে কেন্দ্র করে নির্মিত। এই ছবি ঘিরে ভারতের চলচ্চিত্রপাড়ায় এখন বিতর্ক তুঙ্গে।
দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে ছবিটির ভারতীয় পরিবেশক মনোজ নন্দওয়ানা জানান, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটিকে প্রত্যাখ্যান করেছে।
নন্দওয়ানা বলেন, তিনি আগেই আঁচ করেছিলেন এই পরিস্থিতির। তার কথায়, আমার মনেই হচ্ছিল, যে ছবিটি সার্টিফিকেশন পাবে না। কারণ গত এক বছরে একাধিক চলচ্চিত্র উৎসবে এই ছবির প্রদর্শনের অনুমতি মেলেনি।
এ বিষয়ে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রক বা সিবিএফসি- কেউই দ্য হিন্দুর প্রশ্নের জবাব দেয়নি। গত দু’বছরে রাজনৈতিকভাবে প্রগতিশীল বার্তাযুক্ত একাধিক ছবিকে সেন্সর বা প্রত্যাখ্যান করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ভারতে যেসব ছবির সিবিএফসি সার্টিফিকেট থাকে না, সেগুলির ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিশেষ অনুমতি প্রয়োজন হয়। যা এই ছবির ক্ষেত্রে বারবার নাকচ হয়েছে।
জেডও/