সাতকানিয়ায় পাম্পে ঝুলছে ‘অকটেন শেষ’ নোটিশ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হঠাৎ করেই তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেল সংকট। উপজেলার একাধিক ফিলিং স্টেশনে ঝুলছে ‘অকটেন শেষ’—এমন নোটিশ।

2026-03-23T21:10:11+00:00
2026-03-23T21:10:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় পাম্পে ঝুলছে ‘অকটেন শেষ’ নোটিশ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:১০ পিএম 
সাতকানিয়ায় পাম্পে ঝুলছে ‘অকটেন শেষ’ নোটিশ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হঠাৎ করেই তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেল সংকট। উপজেলার একাধিক ফিলিং স্টেশনে ঝুলছে ‘অকটেন শেষ’—এমন নোটিশ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেলসহ অকটেননির্ভর যানবাহনের চালকরা।

সোমবার (২৩ মার্চ) সরেজমিনে উপজেলার পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখা যায়, বেশিরভাগ পাম্পেই অকটেন বিক্রি বন্ধ। একটি পাম্প মেশিনের ওপর কাগজে হাতে লেখা ‘অকটেন শেষ’। এতে গ্রাহকদের বাধ্য হয়ে ফেরত যেতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অকটেন না পেয়ে হতাশ গ্রাহকরা।

মোটরসাইকেল চালক মো. রিয়াজ উদ্দিন বলেন, সকাল থেকে তিন-চারটি পাম্প ঘুরেছি। কোথাও অকটেন পাইনি। শেষে বাধ্য হয়ে পদুয়া গিয়ে নিতে হয়েছে।

আরেক চালক আবদুল কাদের জানান, অকটেন না থাকায় অনেকেই দূরের পাম্পে যাচ্ছেন। এতে সময় নষ্ট হচ্ছে, আবার যানজটও বাড়ছে।

পাম্প সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলত ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় এই সংকট তৈরি হয়েছে।


একজন পাম্প ম্যানেজার বলেন, আমাদের কাছে যে পরিমাণ অকটেন ছিল, তা শেষ হয়ে গেছে। নতুন চালান আসার কথা থাকলেও সময়মতো পৌঁছায়নি। তাই বাধ্য হয়ে বিক্রি বন্ধ রাখতে হচ্ছে।

তিনি আরও জানান, সরবরাহ স্বাভাবিক হলে আবার বিক্রি শুরু করা হবে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  সাতকানিয়া  পাম্প  ঝুলছে  অকটেন  শেষ  নোটিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: