স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত আমিরের

মৌলভীবাজার সংবাদদাতা

রাজনীতি

অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের

2026-03-23T21:12:33+00:00
2026-03-23T21:12:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত আমিরের
মৌলভীবাজার সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:১২ পিএম 
ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

এসময় জামায়াত আমির বলেন, ‘ঈদের সময় যাত্রীরা টিকিট কিনতে গিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজির মুখোমুখি হয়েছেন। যে আশা নিয়ে মানুষ আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে যাবে, সেমাই খাবে, সেই আনন্দ এখানেই মাটি হয়ে গেছে।’

তিনি বলেন, ‘জনগণের সঙ্গে ধোকাবাজি চলছে। সড়কমন্ত্রী বলেছেন, অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেয়া হবে। কিন্তু এত মানুষ ঢাকা ছেড়েছে, তাদের টাকা ফেরত দিতে তাদের পাওয়া যাবে কীভাবে?’

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে, অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি। দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, তাহলে সারাদেশের মানুষ কিন্তু ‘‘জুলাই যোদ্ধা।’’ এই মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না।’

ডা. শফিকুর রহমান আরও জানান, বিরোধীদলীয় নেতাকে সরকার যে বাড়ি দিয়েছে, তিনি সেই বাড়িতে থাকবেন না। এটি দেশের প্রয়োজনে ব্যবহার করবেন। সেখানে বিদেশি মেহমানদের নিয়ে কথা বলবেন। শুধু রাষ্ট্রের কাজে এটি ব্যবহার করা হবে।

তিনি বলেন, ‘সরকারে থেকে চাঁদাবাজি করতে হয় না। তারা সরকারের কণ্ঠে শুনতে চান, বাংলাদেশে আর চাঁদাবাজি হবে না, মানুষের ওপর জুলুম হবে না। সরকার এটি করলে তাদের সব ইতিবাচক কাজে সহযোগিতা ও সমর্থন দেয়া হবে। তবে জনস্বার্থের বিপক্ষে কোনো পদক্ষেপ এলে তার প্রতিবাদ করা হবে, না মানলে প্রতিহত করা হবে।’


জামায়াত আমির বলেন, নির্বাচন না দিয়ে সরকার বিভিন্ন পদে তাদের দলের লোকদের বসাচ্ছে, যা ঠিক নয়। তিনি অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াত আমির।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   স্থানীয় সরকার নির্বাচন  জামায়াত আমির  ডা. শফিকুর রহমান  রাজনীতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: