মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যৌথভাবে হতে পারে।
একজন সাংবাদিক জানতে চান, চুক্তির পর হরমুজ প্রণালী কে নিয়ন্ত্রণ করবে? উত্তরে ট্রাম্প বলেন, এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হতে পারে।
সাংবাদিক আবার জিজ্ঞেস করেন, কারা নিয়ন্ত্রণ করবে? জবাবে ট্রাম্প বলেন, হয়তো আমি। হয়তো আমি আর আয়াতুল্লাহ... কিংবা যিনি পরবর্তী আয়াতুল্লাহ হবেন।
তিনি আরও বলেন, তিনি মোজতবা খামেনিকে ইরানের নেতা হিসেবে মনে করেন না। কারণ তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি যুদ্ধের প্রথম দিনেই নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ট্রাম্প বলেন, এতে স্বয়ংক্রিয়ভাবেই শাসন পরিবর্তন ঘটে গেছে। তবে আমরা এমন কিছু মানুষের সঙ্গে কাজ করছি, যাদের আমি খুবই যুক্তিসঙ্গত ও শক্তিশালী মনে করি। ভেতরের মানুষরা জানে তারা কারা। তারা খুবই সম্মানিত এবং তাদের মধ্য থেকেই কেউ হয়তো আমাদের জন্য উপযুক্ত নেতা হতে পারে।
/ইউএমএইচ