সাজাভোগ শেষে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে সাজাভোগ শেষে দুই ভারতীয় নাগরিককে বিএসএফ ও স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।সোমবার (২৩ মার্চ)

2026-03-23T21:37:22+00:00
2026-03-23T21:37:22+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সাজাভোগ শেষে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ৭৪)
সাজাভোগ শেষে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর। ছবি : সময়ের আলো
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে সাজাভোগ শেষে দুই ভারতীয় নাগরিককে বিএসএফ ও স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় চুনারুঘাটের বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর এলাকায় ১৯৬৬ এস-১ পিলারের সামনে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

এ সময় বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম ও চুনারুঘাট থানার পক্ষে এসআই সজল কুমার পাল এবং ভারতের পক্ষে অতিরিক্ত মহকুমা শাসক (মোহনপুর) ধৃতি শেখর রায়, আইপিএস অফিসার ডি কুডিয়াওসো, বিএসএফ এর কোম্পানি কমান্ডার অশোক কুমার, খোয়াই থানার ওসি কে. ডি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


জানা যায়, ২০২৫ সালের ১০ ডিসেম্বর সিলেটের মাধবপুর সীমান্তে ভারতের ত্রিপুরা জেলার আমতলীর থানার অজিৎ বিশ্বাস ও সিদাই থানার সমীর দাশকে আটক করে বিজিবি। পরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের ২৮ দিনের সাজা প্রদান করেন হবিগঞ্জ কোর্টের বিচারক। 

তবে আইনি জটিলতায় ৪ মাস পরে আজ ওই দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এফআর


  বিষয়:   হবিগঞ্জ  সাজা  ভোগ  শেষে  ভারতীয়  নাগরিক  হস্তান্তর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: