পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের শীর্ষ

2026-03-23T22:22:27+00:00
2026-03-23T22:22:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্প
পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১০:২২ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক হয়েছে এবং সেখানে যুদ্ধ বন্ধে চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ট্রাম্প বলেন, ইরান একটি সম্ভাব্য হুমকি ছিল। তিনি আরও দাবি করেন, দুই দেশের মধ্যে ১৫টি বিষয়ে ঐকমত্য হয়েছে, যার মধ্যে অন্যতম হলো, ইরান কোনো পারমাণবিক অস্ত্র রাখবে না।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি চান বাজারে তেলের সরবরাহ বাড়ুক। মূলত সমুদ্রে আটকে থাকা ইরানি তেলের সরবরাহ সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, সোমবারই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে, যা ট্রাম্পের ‘ফলপ্রসূ কথোপকথন’-এর দাবির সঙ্গে সাংঘর্ষিক। আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি এক ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ চলছে না।


ইরানি ওই সূত্রটি আরও দাবি করে, ট্রাম্পের এই মন্তব্য আসলে জ্বালানির দাম কমানো এবং সামরিক পরিকল্পনা বাস্তবায়নে সময় নেওয়ার কৌশল হতে পারে। তবে তারা স্বীকার করেছে, আঞ্চলিক দেশগুলো উত্তেজনা কমাতে কিছু উদ্যোগ বা প্রস্তাব দিয়েছে।

সূত্রটি আরও বলে, আমরা এই যুদ্ধ শুরু করিনি, তাই এ ধরনের অভিযোগ ওয়াশিংটনের দিকেই করা উচিত। 

ট্রাম্প জানান, গত দুই দিনে তেহরানের সঙ্গে “খুব ভালো ও ফলপ্রসূ” আলোচনা হয়েছে এবং তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে, যার ফলে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে এবং বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়।


/ইউএমএইচ


  বিষয়:   ট্রাম্প  ইরান  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: