ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শেষ হলো পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান।

2026-03-24T08:22:21+00:00
2026-03-24T09:24:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:২২ এএম  আপডেট: ২৪.০৩.২০২৬ ৯:২৪ এএম
সংগৃহীত ছবি
শেষ হলো পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুরু চলবে অফিস-আদালতের কার্যক্রম।

ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অসংখ্য কর্মজীবী মানুষ। দীর্ঘ ছুটির কারণে বেশিরভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যেই ঢাকায় ফিরে আসছেন।

গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।


এদিকে ঈদকে কেন্দ্র করে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও সোমবার শেষ হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ঈদ  ছুটি  শেষ  অফিস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: