ইসরায়েলে আঘাত হানছে ইরানের কদর ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের ৭৮তম প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে আবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার আঘাত হানার

2026-03-24T14:31:58+00:00
2026-03-24T14:31:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলে আঘাত হানছে ইরানের কদর ক্ষেপণাস্ত্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ২:৩১ পিএম 
ইরানের কদর ক্ষেপণাস্ত্র। সংগৃহীত ছবি
ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের ৭৮তম প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে আবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার আঘাত হানার খবর পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উত্তর ইসরায়েলে হামলার পর হাইফা শহরের একটি বাড়িতে গুচ্ছ বোমাযুক্ত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা নতুন এই দফায় গুচ্ছ বোমা সংবলিত কদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। তবে ৩০ বছর বয়সী এক ব্যক্তি ধ্বংসাবশেষে পা দিয়ে আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় এক নারী আঘাত পেয়েছেন এবং আতঙ্কিত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইসরায়েলে আবারও ভয়াবহ রাত

সাম্প্রতিক সময়ে ইসরায়েলের মধ্যাঞ্চলেও একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যদিও এটি খোলা জায়গায় পড়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। আগে থেকেই শনাক্ত করে সতর্কতা জারি করায় তেল আবিব এবং অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে।


সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এই আক্রমণগুলো হয়েছে। মূলত ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলের বিস্তৃত অঞ্চলকে লক্ষ্য করা হয়েছে, যার ফলে জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং পশ্চিম গ্যালিলিতে সতর্কতা জারি করা হয়।

ধারণা করা হচ্ছে, অন্তত একটি ক্ষেপণাস্ত্রে গুচ্ছ ওয়ারহেড ছিল, যা বিস্ফোরণের পর ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। হাইফা বন্দর এলাকায় এর ফলে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

কঠোর সতর্কতা জারি

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র আসার আশঙ্কায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

তারা আরও জানায়, হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার মানুষের মোবাইলে সরাসরি সতর্কবার্তা পাঠিয়েছে।

সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।



/ইউএমএইচ


  বিষয়:   ইসরায়েল  ইরান  কদর ক্ষেপণাস্ত্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: