বরিশালে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের গৌরনদী উপজেলায় বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো ও ফুফাতো ভাই।মঙ্গলবার (২৪

2026-03-24T17:49:42+00:00
2026-03-24T17:49:42+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৪৯ পিএম 
প্রতীকী ছবি
বরিশালের গৌরনদী উপজেলায় বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো ও ফুফাতো ভাই। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) এবং আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)।

মোশারফ হাওলাদার জানান, তার মেয়ে আয়শা বেগম ঈদের পরদিন রোববার সকালে এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে বেড়াতে আসেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে রমজান ও মোহাম্মদ বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়।

তিনি আরও জানান, অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে নিকটস্থ পার্শ্ববর্তী মাদারিপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।


কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর


  বিষয়:   বরিশাল  ডোবা  পানি  ডুবে  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: