ঈদের ছুটিতে নওগাঁয় তিন মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

ঈদের ছুটিতে নওগাঁর বিভিন্ন স্থান থেকে শিশুসহ তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুর ২টার দিকে নওগাঁ শহরের হরিজন পল্লী এলাকায়

2026-03-24T19:16:43+00:00
2026-03-24T19:16:43+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঈদের ছুটিতে নওগাঁয় তিন মরদেহ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:১৬ পিএম 
সংগৃহীত ছবি
ঈদের ছুটিতে নওগাঁর বিভিন্ন স্থান থেকে শিশুসহ তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ২টার দিকে নওগাঁ শহরের হরিজন পল্লী এলাকায় পুকুরের পানিতে ডুবে হৃতিক নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। হৃতিক জেলার বদলগাছী উপজেলার কাত্তিকের। কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সহপাঠিদের সঙে খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়।

অপরদিতে, জেলার সাপাহার উপজেলার চণ্ডীপাড়া গ্রামে শনিবার দিবাগত রাতে শয়ন ঘর থেকে আলামিন (২২) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত আলামিন ওই গ্রামের ফারুক ইসলামের ছেলে। আলামিনের সঙ্গে পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে আলামিনের সঙ্গে পরিবারের টাকা-পয়সা নিয়ে ঝগড়া হয়। রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।


জেলার রাণীনগরে বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ করতে ঘুরতে বেড়িয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে হৃদয় (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। হৃদয় উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঈদের দিন উপজেলার আমিরপুর গ্রামের বিভিন্ন বয়সি যুবক ও কিশোর বন্ধুরা মিলে ভটভটি যোগে ঈদ আনন্দ করে ঘুরতে বের হয়েছিল। ভটভটিতে প্রায় ১৮ জন ছিলেন। ঘোরাফেরা শেষে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড়ে পৌঁছালে ভটভটি উল্টে পুকুরে পড়ে যায়। এতে হৃদয় মারা যায়। একই ঘটনায় ৫ জন আহত হয়।

সময়ের আলো/জোই

  বিষয়:   ঈদের ছুটি  নওগাঁয়  মরদেহ উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: