বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আধুনিক ও পূর্ণাঙ্গ করার ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে একটি আধুনিক, পূর্ণাঙ্গ এবং কার্যকর সম্প্রচার কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার

2026-03-24T19:53:43+00:00
2026-03-24T19:53:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আধুনিক ও পূর্ণাঙ্গ করার ঘোষণা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:৫৩ পিএম 
বিটিভি চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনকালে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীসহ অন্যরা। ছবি : সময়ের আলো
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে একটি আধুনিক, পূর্ণাঙ্গ এবং কার্যকর সম্প্রচার কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন তিনি। 

এ সময় প্রতিমন্ত্রী বিটিভি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরে দ্রুত কাজ সম্পন্নের নির্দেশ প্রদান করেন।

পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, যুগোপযোগী সম্প্রচার ব্যবস্থার জন্য প্রযুক্তিগত উন্নয়ন অপরিহার্য এবং দক্ষ মানবসম্পদই একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। তাই জনবলের সুষ্ঠু ব্যবহার, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং কেন্দ্রের আয় বৃদ্ধি করতে হবে। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে একটি আধুনিক, পূর্ণাঙ্গ এবং কার্যকর সম্প্রচার কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।

এর আগে, তথ্য প্রতিমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, কেন্দ্রীয় স্টুডিও, ক্যাফেটেরিয়া এলাকা এবং অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।


মতবিনিময় সভায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম ইমাম হোসেন, চট্টগ্রাম তথ্য অফিসের উপপ্রধান মো. সাঈদ হাসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম, জাসাস চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   বিটিভি  চট্টগ্রাম  কেন্দ্র  আধুনিক  পূর্ণাঙ্গ  তথ্য ও সম্প্রচার  প্রতিমন্ত্রী  ইয়াসির খান চৌধুরী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: