ইরান ভাঙতে না পেরে মোসাদের ওপর চটেছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে সরকার পতন ঘটানোর লক্ষ্যে নেওয়া উচ্চাভিলাষী গোপন পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

2026-03-24T21:01:39+00:00
2026-03-24T21:11:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান ভাঙতে না পেরে মোসাদের ওপর চটেছেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:০১ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৬ ৯:১১ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি
ইরানে সরকার পতন ঘটানোর লক্ষ্যে নেওয়া উচ্চাভিলাষী গোপন পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার আগে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া নেতানিয়াহুকে আশ্বস্ত করেছিলেন যে, ইরানের বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে দেশটিতে সরকার পরিবর্তন সম্ভব। 

পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করা এবং এরপর ধারাবাহিক গোয়েন্দা অভিযানের মাধ্যমে গণ-অভ্যুত্থান সৃষ্টি করার কৌশল নির্ধারণ করা হয়। এমনকি এই পরিকল্পনার ওপর ভিত্তি করেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান ইস্যুতে রাজি করানো হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

যুদ্ধের শুরুতে ট্রাম্পের দেওয়া এক ভিডিও বার্তায় ইরানি জনগণকে ‘স্বাধীনতার সময় ঘনিয়ে এসেছে’ বলে মন্তব্যও সেই পরিকল্পনার ইঙ্গিত বহন করে। 


তবে যুদ্ধ শুরুর দুই সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, ইরানে সরকার পতনের সম্ভাবনা নেই। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র মূল্যায়ন অনুযায়ী, দেশটির বর্তমান সরকার এখনো যথেষ্ট শক্তিশালী ও সুসংগঠিত অবস্থানে রয়েছে। 

উল্টো সতর্ক করে বলা হয়েছে, শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে আরও কট্টরপন্থি কোনো শক্তি ক্ষমতায় আসতে পারে।

প্রতিবেদনটি আরও বলছে, ইরানে ব্যাপক জনবিদ্রোহ ছড়িয়ে পড়বে, এই ধারণাটিই ছিল পুরো পরিকল্পনার সবচেয়ে বড় ভুল। মার্কিন সামরিক কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, বোমা হামলার মধ্যে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিদ্রোহে জড়ানোর সম্ভাবনা খুবই কম।

প্রতিশ্রুতি অনুযায়ী, পরিস্থিতি তৈরি না হওয়ায় মোসাদের ওপর হতাশ হয়ে পড়েছেন নেতানিয়াহু। এক নিরাপত্তা বৈঠকে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রকে যেকোনো সময় যুদ্ধ থেকে সরে যেতে প্রভাবিত করতে পারে।

বর্তমানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন হলো, ইরান কিছুটা চাপের মধ্যে থাকলেও এখনো দৃঢ় ও কার্যকর অবস্থানে রয়েছে।  


/ইউএমএইচ


  বিষয়:   নেতানিয়াহু  ইরান  মোসাদ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: