আজ কেমন থাকতে পারে দেশের আবহাওয়া

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আজ দেশের ছয় বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী

2026-03-25T15:26:04+00:00
2026-03-25T15:26:04+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আজ কেমন থাকতে পারে দেশের আবহাওয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:২৬ পিএম 
আবহাওয়া ভবন। সংগৃহীত ছবি
আজ দেশের ছয় বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। 

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

Advertisement
এছাড়াও আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।


/ইউএমএইচ


  বিষয়:   আবহাওয়া  বৃষ্টি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: