পরকীয়ার জেরে সংসার ভাঙল মৌসুমী হামিদের

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। পারিবারিক সিদ্ধান্তেই বছর দুয়েক আগে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।

2026-03-25T17:43:49+00:00
2026-03-25T17:43:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
পরকীয়ার জেরে সংসার ভাঙল মৌসুমী হামিদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৪৩ পিএম 
মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা। ছবি : সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। পারিবারিক সিদ্ধান্তেই বছর দুয়েক আগে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে এবার এ জনপ্রিয় অভিনেত্রীর সংসার ভাঙার খবর পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আপাতত এ ব্যাপারে বিস্তারিত কিছু বলার পরিস্থিতিতে নেই বলে মৌসুমী হামিদ বিষয়টি এড়িয়ে গেছেন ।

এর আগে, গত বছর নভেম্বর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন না তারা। তবে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গেল কয়েক মাস ধরেই নানা গুঞ্জন ভাসছে শোবিজে। 


নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়েও শোনা যাচ্ছে নানামুখরোচক কাহিনী। মূলত এসব নিয়েই সংসারে অশান্তির সূত্রপাত। ভালোবাসার ঘরে সন্দেহের আনাগোনা। দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী-রানা। পরিস্থিতি এতোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা। ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে। অনেকেই বলছেন, নিজের অপকর্ম ঢাকতেই এমন পদক্ষেপ নিয়েছেন রানা।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   পরকীয়া  সংসার  মৌসুমী হামিদ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: