রোহিঙ্গা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে বস্তাবন্দি অবস্থায় এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার

2026-03-25T22:38:40+00:00
2026-03-25T22:38:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:৩৮ পিএম 
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে বস্তাবন্দি অবস্থায় এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন ময়লা-আবর্জনার স্তূপের পাশে বস্তাবন্দি অবস্থায় লাশ দেখতে পান স্থানীয় রোহিঙ্গারা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ১৪ এপিবিএন-এর কুতুপালং পুলিশ ক্যাম্পকে অবগত করেন।

খবর পেয়ে কুতুপালং পুলিশ ক্যাম্প বিষয়টি উখিয়া থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত নূর হালিমা (৩) একই ক্যাম্পের নূর আলমের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

এফআর
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  রোহিঙ্গা  শিশু  বস্তাবন্দি  লাশ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: