পদ্মায় বাসডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে

2026-03-26T02:14:55+00:00
2026-03-26T02:15:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পদ্মায় বাসডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:১৪ এএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ২:১৫ এএম
নৌপরিহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ।সংগৃহীত ছবি
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নৌপরিহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এই তথ্য জানান।

একটি কমিটির প্রধান করা হলেন রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট। অন্যটির নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম। দুটি কমিটিকেই তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রাজিব আহসান বলেন, রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা তিন কার্যদিবসের মধ্যে আমাদের রিপোর্ট দেবেন। আর আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তারাও তিনদিনের মধ্যে প্রতিবেদন দেবেন। এরপর আমরা জানতে পারব কী ঘটেছিল।

বিকেল পৌনে ৫টার দিকে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি প্রায় ৪০ থেকে ৫০ জনের মতো যাত্রী নিয়ে এটি ঢাকার উদ্দেশে আসছিল। ফেরিতে উঠার সময় এটি পদ্মা নদীতে পড়ে যায়।


প্রায় ৬ ঘণ্টায় চেষ্টায় বাস উদ্ধার করা হয়। উদ্ধারকারী জাহাজ হামজার ক্রেন দিয়ে বাসটি উপরে তোলা হলে, ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে একের পর এক মরদেহ উদ্ধার করতে দেখা যায়। এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ মিলেছে। যাদের মধ্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ। অনেকে এখনও নিখোঁজ। বাস ডোবার সময় জন সাঁতরে উপরে উঠতে সক্ষম হন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন, সারা রাত উদ্ধারকাজ চলবে। ভোরের আলো ফুটলে কাজ আরও বেগবান হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   পদ্মায় বাসডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: