স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানালো পা‌কিস্তান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশের সরকার, জনগণ‌কে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানায় দেশটি।বৃহস্প‌তিবার (২৬ মার্চ) পা‌কিস্তা‌নের

2026-03-26T14:03:45+00:00
2026-03-26T14:03:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানালো পা‌কিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:০৩ পিএম 
সংগৃহীত ছবি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশের সরকার, জনগণ‌কে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানায় দেশটি।

বৃহস্প‌তিবার (২৬ মার্চ) পা‌কিস্তা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এক বার্তায় এ অভিনন্দন জানায়।


অভিনন্দন বার্তায় বলা হ‌য়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে তাদের উষ্ণ অভিনন্দন ও শুভকামনা করছে। 

পাকিস্তান বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে। দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার আকাঙ্ক্ষাও রাখে পাকিস্তান।

এদিকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার (২৫ মার্চ) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এ শুভেচ্ছা জানান।

সময়ের আলো/জোই


  বিষয়:   স্বাধীনতা দিবস  বাংলাদেশ  অভিনন্দন  পা‌কিস্তান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: