হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি আরও সেনা নিহত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় আরও এক সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।গত ২ মার্চ ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে

2026-03-26T16:44:40+00:00
2026-03-26T16:52:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি আরও সেনা নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:৪৪ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ৪:৫২ পিএম
ইসরায়েলি সামরিক বাহিনী। সংগৃহীত ছবি
লেবাননে ইসরায়েলি হামলায় আরও এক সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

গত ২ মার্চ ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করার পর থেকে দক্ষিণ লেবাননে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা এ নিয়ে তিনজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে তারা।

হিজবুল্লাহ এক ঘোষণায় জানিয়েছে, তারা লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। একই সঙ্গে তারা ইসরায়েলের মূল ভূখণ্ডেও ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এরই অংশ হিসেবে হিজবুল্লাহ যোদ্ধারা অবৈধ ভূখণ্ডটির কিরিয়াত শমোনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। 


ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ লেবাননে একজন সৈন্য নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। নিহত সেনাকে ২১ বছর বয়সী সার্জেন্ট উরি গ্রিনবার্গ হিসেবে শনাক্ত করা হয়েছে।

এর আগে, দক্ষিণ লেবানন থেকে বেশ কয়েকজন সৈন্যকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   হিজবুল্লাহ  ইসরায়েল  সেনা নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: