ইসরায়েলের সেনা-সদরদফতর-পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মিলিটারি কন্ট্রোল সেন্টার অব কমান্ড দফতর এবং পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড

2026-03-26T17:34:20+00:00
2026-03-26T17:40:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের সেনা-সদরদফতর-পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:৩৪ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ৫:৪০ পিএম
হাদেরার কাছে খোলা এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মিলিটারি কন্ট্রোল সেন্টার অব কমান্ড দফতর এবং পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।   

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরের দিকে এ হামলা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। 

আইডিএফের মিলিটারি সেন্টার অব কমান্ড দফতর ইসরায়েলের রাজধানী জেরুজালেমে অবস্থিত। আর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান মৃত সাগর (ডেড সি)-এর দক্ষিণে। 

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। ২৮ ফেব্রুয়ারি এর পরের দিনই ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।  


যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তা। 

ইরানের বিভিন্ন সামরিক-বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইতোমধ্যে ইরানে নিহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ। 

সমানতালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান। 


/ইউএমএইচ


  বিষয়:   ইসরায়েল  ইরান  সেনা-সদরদফতর  পরমাণু বিদ্যুৎকেন্দ্র  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: