মিরাজের সঙ্গে ছবি শেয়ার করে যা লেখেন জাকির নায়েক

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. জাকির

2026-03-26T21:31:28+00:00
2026-03-26T21:31:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
মিরাজের সঙ্গে ছবি শেয়ার করে যা লেখেন জাকির নায়েক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:৩১ পিএম 
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক। সংগৃহীত ছবি
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক। ছবিতে দুইজনকেই টুপি পরা অবস্থায় দেখা যায়।  

হাস্যজ্জ্বল এই ছবি মিরাজ ও জাকির নায়েক কোথায় তুলেছেন সেটা জানা যায়নি। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেই ওমরাহ হজ পালনে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানেই হয়তো জাকির নায়েকের সঙ্গে দেখা হয় তার।  


ক্যাপশনে মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে আলাপচারিতা মন্তব্য করে তিনি লেখেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মেহিদী হাসান মিরাজ। 

তবে জাকির নায়েক শুরুতে মিরাজকে নাজমুল হোসেন শান্ত বলে অভিহিত করেছিলেন। পরে ভুল শুধরে নেন তিনি। 

উল্লেখ্য, জাকির নায়েকের জন্ম ভারতে। তবে ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনলে মালয়েশিয়ায় স্থায়ী আশ্রয় নেন। এখন পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন। 


/ইউএমএইচ 



  বিষয়:   মেহেদি হাসান মিরাজ  জাকির নায়েক  বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: