মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে চিকিৎসকদের বৃহৎ সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের মাজার এলাকা জিয়া উদ্যানে সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে সংগঠনটির এই কর্মসূচি। এতে চিকিৎসক ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে সংগঠনের তরফ থেকে সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়। আগামী ৩১ মার্চ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সকাল ১১টায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করে ড্যাব।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডআই