ধুরন্ধর টু : ইতিহাস যার দখলে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডে নতুন ইতিহাস গড়ছে ‘ধুরন্ধর ২’। আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলার মুক্তির চতুর্থ দিনেও ১০০

2026-03-27T04:59:08+00:00
2026-03-27T04:59:08+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
ধুরন্ধর টু : ইতিহাস যার দখলে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৪:৫৯ এএম 
প্রতীকী ছবি
বলিউডে নতুন ইতিহাস গড়ছে ‘ধুরন্ধর ২’। আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলার মুক্তির চতুর্থ দিনেও ১০০ কোটির বেশি আয় ধরে রেখে ভেঙে চলেছে একের পর এক পুরোনো মাইলফলক। 

১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির আগেই পেইড প্রিভিউ থেকে প্রায় ৭৫ কোটি রুপি আয় করে আলোচনায় আসে ‘ধুরন্ধর ২’। মুক্তির দিনেই এটি প্রায় ১৬৫ কোটি রুপির ওপেনিং পায়। 

বিশ্বব্যাপী মুক্তির পর মাত্র পাঁচ দিনেই ছবিটির আয় ৮০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে। এর মধ্যে শুধু ভারতীয় বাজার থেকেই প্রায় ৫০০ কোটি রুপির নিট আয় এসেছে। 

আন্তর্জাতিক বাজার মিলিয়ে মোট আয় ইতিমধ্যেই ৭৫০ কোটির বেশি স্পর্শ করেছে রণবীর সিং অভিনীত এই অ্যাকশন থ্রিলারটি। 

এর মধ্যে শনিবার এক দিনে ভারতে ১১৩ কোটি রুপি আয় করে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ এক দিনের আয়ের নজির গড়েছে সিনেমাটি। 

আন্তর্জাতিক বাজারেও সমান সাফল্য পেয়েছে ধুরন্ধর ২। বিদেশে ইতিমধ্যে প্রায় ১৬ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। 


ট্রেড বিশ্লেষকদের ধারণা, সপ্তাহান্তে সিনেমাটির আয় আরও বাড়তে পারে। এরইমধ্যে ভারতে এক দিনে ১১৩ কোটি রুপি আয় করে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ এক দিনের আয়ের নজির গড়েছে ‘ধুরন্ধর ২’। এটি ছাড়িয়ে গেছে ‘বর্ডার ২’-এর ৪৭০ কোটির আয়। পাশাপাশি পেছনে ফেলেছে ওয়ার ও টাইগার থ্রিয়ের মতো সিনেমাও। এমনকি শাহরুখ খান অভিনীত ডাঙ্কির লাইফটাইম আয়ের রেকর্ডও অতিক্রম করেছে এটি। 

সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন আর. মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদী। 

উল্লেখ্য, এই সিরিজের প্রথম সিনেমা ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ৩০০ কোটি রুপির ব্যবসা করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় সিক্যুয়েলটিও নতুন রেকর্ডের পথে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এফআর


  বিষয়:   ধুরন্ধর টু  সিনেমা  ইতিহাস  দখলে 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: