পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ : আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র এবং সমর্থক দেশগুলোর জন্য হরমুজ প্রণালীর যে কোনো করিডোর ব্যবহার বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি

2026-03-27T23:23:30+00:00
2026-03-27T23:23:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ : আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১১:২৩ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র এবং সমর্থক দেশগুলোর জন্য হরমুজ প্রণালীর যে কোনো করিডোর ব্যবহার বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

বিবৃতিতে তারা জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে এমন কোনো জাহাজ চলাচল করতে পারবে না, যেগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলপন্থী দেশগুলোর বন্দর থেকে আসছে বা সেখানে যাচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) আইআরজিসির নৌবাহিনী তিনটি ভিন্ন দেশের কনটেইনার জাহাজকে ফিরে যেতে বাধ্য করে। এসব জাহাজ অনুমোদিত করিডোরে প্রবেশের চেষ্টা করছিল। 

আইআরজিসির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলা রয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়ার পরই এসব জাহাজ এগিয়ে আসে।


সংস্থাটি আরও ঘোষণা করে, হরমুজ প্রণালী এখন বন্ধ এবং কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ১০টি তেলবাহী জাহাজকে হরমুজ দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে।

এদিকে উপসাগরীয় দেশগুলোর বেসামরিক জনগণকে সতর্ক করে আইআরজিসি জানায়, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে, সেসব জায়গা থেকে দ্রুত সরে যেতে।

অন্য এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের যেখানে পাওয়া যাবে সেখানেই হামলার নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   আইআরজিসি  পশ্চিমা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: